উদ্বোধনী খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই কবরস্থান-সংলগ্ন মাঠে গত বৃহস্পতিবার মরহুম বজলুর রহমান স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলমের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, উপজেলা ভলিবল উপকমিটির সভাপতি অশোক কুমার সাহা, সমাজসেবক মোশারফ হোসেন ভুইয়া, প্রবাসী আবু সামা, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে লাল দল ও কালো দল দুই সেটে সমান পয়েন্ট পাওয়ায় খেলাটি ড্র হয়।