উদ্বোধনী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সভাকক্ষে গতকাল সোমবার জেলেদের পরিচয়পত্র দেওয়ার উদ্বোধনী সভা হয়। মৎস্য অধিদপ্তরের ‘নিবন্ধিত জেলেদের পরিচয়পত্র প্রদান’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কশিরুল আলম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ। ইসমত আরা বলেন, উপজেলায় ২ হাজার ৭১০ জন নিবন্ধিত জেলের মধ্যে ১ হাজার ৯৯২ জনকে পরিচয়পত্র দেওয়া হবে। উদ্বোধনী সভায় ১০ জনকে পরিচয়পত্র দেওয়া হয়।