উদ্বোধনের আগেই সেতুতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের আগেই নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াল নদের ওপর একটি সেতুতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে এই সেতুর নির্মাণকাজ শেষ হয়। সেতুটি পুনর্নির্মাণ এবং ওই সেতু নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী গতকাল রোববার সকালে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম পৌরসভার অর্থায়নে লক্ষ্মীকোল মাছ বাজারসংলগ্ন স্থানে বড়াল নদের ওপর গত মে মাসে সেতু নির্মাণের কাজ শুরু হয়। মিম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। গত ২ জুলাই এ কাজ শেষ হয়। কিছু দিনের মধ্যে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল। গত শুক্রবার সন্ধ্যায় সেতুটি প্রায় আড়াই ফুট দেবে যায়। এতে সেতুর বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়। মিম কনস্ট্রাকশনের প্রতিনিধি ফজলুর রহমান বলেন, কার্যাদেশ অনুযায়ী সেতুটি নির্মাণ করা হয়েছে। নদে পানি বাড়ায় সেতুর নিচের মাটি সরে গেছে। এতে দেবে যাওয়ায় সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।