উদ্ভাবক আমির হোসেন পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক বগুড়ার আমির হোসেন উন্নয়ন সংগঠন ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইফ (সিএসআরএল) পুরস্কারে ভূষিত হয়েছেন। কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারে ভূমিকা রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর ঢাকার সিরডাপ মিলনায়তনে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান, অক্সফাম ও বিশ্ব প্রচারাভিযান গ্রোর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ১৫ সেপ্টেম্বর আমির হোসেনসহ ১৫ জনের হাতে পুরস্কার দেওয়া হয়। আমির হোসেনের বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবনের খবর প্রথম আলোয় একাধিকবার প্রকাশিত হয়েছে।