উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবদুল মজিদ প্রমুখ। মেলা উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়।