প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল মাঠে) শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।