উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল থেকে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে। গতকাল বুধবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আল আমিন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।