প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল সোমবার দুই দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সকালে জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল ও আবদুল মজিদ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু। মেলায় বিভাগের আট জেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল রয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে।