উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবিবাজারে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টায় একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার সার্বিক তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্ট। ৪৬টি স্টল ও চারটি প্যাভিলিয়ন রয়েছে মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।