উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের পুরাতন স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।