উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনী দিনে সকালে মেলা প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক জিনাত আরা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মানোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পর্ব শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি