প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে আজ বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের দরবার হলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ মেলা সম্পর্কে জানানো হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, জেলার ৭২টি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্রের সেবার মান আরও কীভাবে বাড়ানো যায় এবং সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্ভাবনী কৌশল প্রয়োগের বিষয়গুলো মেলায় জানানো হবে।