উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গতকাল সোমবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাক্সেস টু ইনফরমেশন) প্রকল্পের যৌথ উদ্যোগে সকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনের প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ। পরে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। মেলায় সরকারি ও বেসরকারি দপ্তর ও সংস্থার ৩৫টি স্টল রয়েছে।