উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা ২০১৭’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোকলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক প্রমুখ। কাল শনিবার মেলা শেষ হবে। মেলায় সরকারি-বেসরকারি সংস্থা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০টি স্টল অংশ নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের সহযোগিতায় জেলা প্রশাসন মেলার আয়োজন করে।