উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। নগরের অশ্বিনীকুমার হল ও চত্বরে ওই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। গতকাল বিকেল সাড়ে চারটায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমেন্দ্রনাথ বাড়ৈ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তৈয়বুর রহমান প্রমুখ। বরিশাল অফিস