প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা পরিষদ মিলনায়তন চত্বরে সকালে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার কাজী হাসান আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। মেলায় ৬৫টি স্টল রয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি