প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের এ মেলায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশ নিয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর প্রমুখ।