উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার জনপ্রিয় করে তোলার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ খুলনায় শুরু হচ্ছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজক। জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে আয়োজিত এ মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা। থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি-বেসরকারি ৩০টি স্টল থেকে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করা হবে। মেলার উদ্বোধন করবেন এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।