প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাছে ডিজিটাল তথ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা সভাপতিত্ব করেন। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি ১৬টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ১২ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে আয়োজকেরা জানান।