প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আজ বুধবার থেকে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু হচ্ছে। জেলা প্রশাসন এর আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য দেওয়া হয়। সভায় আয়োজকদের পক্ষে জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হক বক্তব্য দেন। সাংবাদিকদের পক্ষে আজিজ আহমদ সেলিম, আল-আজাদ, ইকরামুল কবীর, ওয়েছ খসরু প্রমুখ বক্তব্য দেন। মেলায় ৪২টি স্টল অংশ নেবে।