উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। গতকাল বুধবার কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আনার কলি মাহবুব এর উদ্বোধন করেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি কালেক্টরেট চত্বর ঘুরে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মেলার আহ্বায়ক কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা।