প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল সোমবার শুরু হয়েছে। বিকেলে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে মেলাটি শুরু হয়। মেলায় ই-সেবা, শিক্ষা, ই-কমার্স ও তরুণ উদ্ভাবকদের চারটি বিভাগে প্রায় ৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও তথ্য অধিকার প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ।