উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গতকাল শুক্রবার থেকে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। তথ্যপ্রযুক্তির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জেলার সব ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র এবং শীর্ষ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৮টি স্টল রয়েছে। মেলা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে।