উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি-বেসরকারি ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে কাল শনিবার পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন।