খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মেলায় প্রায় ৬০টি স্টলে খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবন সামগ্রী উপস্থাপন করছেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নে স্থিতিশীলতা আনতে, বিশ্বের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে ডিজিটাল পদ্ধতি গ্রহণের কোনো বিকল্প নেই। পদ্মা সেতু হয়ে গেলে এ অঞ্চলে যে অর্থনৈতিক গতিশীলতা আসবে, তা আরও বেগবান করতে ডিজিটাল পদ্ধতি বড় ভূমিকা রাখবে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মো. একরামূল হাবিব। স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। খুলনা অফিস