উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির নবম দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী এম বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির সভাপতি এম এ বারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবার রহমান, উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার দে, খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ।