উদ্যান থেকে পাওয়া লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যান থেকে গত সোমবার উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম হুমায়ুন খালিদ। গতকাল মঙ্গলবার সকালে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করে।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হক বলেন, উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে হুমায়ুন খালিদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, রোববার রাতে ওই ব্যক্তি মাদক সেবন করে শিখা চিরন্তনের সামনে শুয়ে ছিলেন। নিহতের ছোট ভাই হুমায়ুন রশিদ বলেন, তাঁর ভাই সেগুনবাগিচার কর অফিসের মুদ্রাকর (টাইপিস্ট) ছিলেন। তিনি নেশা করতেন।