উদ্যানে গাছের নিচে ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি গাছের নিচ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে নয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার এসআই সোহেল রানা প্রথম আলোকে বলেন, ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শিখা চিরন্তনের দিকে যেতে হাতের বাঁ পাশে ফাঁকা জায়গায় একটি কাঁঠালগাছের নিচে ককটেলগুলো পড়ে ছিল। তা দেখে পথচারীরা ফোন করে পুলিশে খবর দেয়। বেলা সাড়ে তিনটার দিকে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।