উদ্যানের প্রবেশ মূল্য বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। আগে দেশি পর্যটক ছাত্রদের ভ্যাটসহ জনপ্রতি ১০ টাকা করে প্রদান করতে হতো। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছিল ২০ টাকা। বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ৩৫০ টাকা। এখন দেশি পর্যটক (ছাত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে) প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রাপ্তবয়স্ক পর্যটকদের (দেশি) প্রবেশমূল্য করা হয়েছে ৫০ টাকা। আর বিদেশি পর্যটকদের ক্ষেত্রে করা হয়েছে ৫০০ টাকা। সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান বলেন, বর্ধিত মূল্য কার্যকর হয়েছে।