প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। অন্যান্যের মধ্যে ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মো. গোলাম আলী ফকির। নুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ কেন্দ্রের পরিচালক নাহরিন চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান এবং ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক কাজী সাদাত হাসান। বজ্ঞপ্তি।