প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক সমাপনী উৎসব হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ উপলক্ষে কেক কাটেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় ওই বিভাগের শিক্ষক সরদার সোহেল রানা ও ওই ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা নেচে-গেয়ে স্নাতক সমাপনী উদ্যাপন করেন।