উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আল-আমিন। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিয়ার রহমান। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।