প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি পরীক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সঙ্গে তাদের রজতজয়ন্তী ‘প্রত্যাবর্তন’ উদ্যাপন করেছে। গত শনিবার রাতে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, সহকারী শিক্ষক নিরঞ্জন কুমার, সুশান্ত সরকার ও মশিহুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক এবং উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সৈয়দা আখতারা কাওসার।