উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের মৃত্যু শতবর্ষ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম আর্ট গ্যালারি অব ফাইন আর্টস সেন্টারে সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়। ‘রাধারমণ-স্মৃতিতর্পণ’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। এতে সংগীত পরিবেশন করেন প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ, শিল্পী লাভলী দেব, শামীম আহমদ, বিজন রায়, লিংকন দাশ প্রমুখ। শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী।