উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল বুধবার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে। নগরের আলুপট্টি এলাকার পদ্মা নদীর ধারে বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবুল হোসেন। উদ্বোধনী সংগীত ‘রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে’ পরিবেশন করেন জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা। এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন রাজশাহীর উৎপত্তি নৃত্যাশ্রমের শিল্পীরা। এরপর আবৃত্তি আলেখ্য ‘চৈত্র শেষের গল্প’ পরিবেশন করেন রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা।