উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বড়লেখা নজরুল একাডেমি। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। নজরুল একাডেমির উপদেষ্টা মছরুর আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক তানজিলা ইয়াসমিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।