উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ‘শ্রীমদ্ভাগবত’-এর প্রথম বাংলায় অনুবাদক ও গীতিকার প্রয়াত কাশীনাথ দাশ তালুকদারের ১০৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কাশীনাথ স্মৃতি সংসদের উদ্যোগে নগরের খারাদিপাড়া এলাকায় এ অনুষ্ঠান হয়। কাশীনাথ দাশের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন সিলেটের এমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রতীশ তালুকদার, উন্নয়ন সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিমানবিহারী রায় প্রমুখ বক্তব্য দেন।