প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সুরমা খেলাঘর আসরের ৫০তম বর্ষপূর্তির উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র ভট্টাচার্য। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী। এতে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী তবারক হোসেইন, কবি তুষার কর, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, শিশু সংগঠক বাদল রায়, ধ্রুব গৌতম, হিতাংশু কর প্রমুখ। এর আগে সকাল ১০টায় একই স্থানে দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়।
সিলেট প্রতিনিধি