উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি। গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা কে এম আরিফ উজ জামান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আহসান হাবিব, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, সনাকের সাবেক সভাপতি নরেশ চন্দ্র রায় প্রমুখ। এর আগে কেক কাটা হয় এবং পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।