উদ্যোক্তা প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪০ জন সফল যুবক ও যুব নারীদের অংশগ্রহণে এক দিনের কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।