উদ্যোক্তাদের জন্য আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস আর আস্থাই পৌঁছে দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা আর বিনয় এ চারটি গুণ যার মধ্যে থাকবে, সে অবশ্যই সফল উদ্যোক্তা হয়ে উঠবে।’
গতকাল শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে ‘ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ অন এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ শিরোনামের এক আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ইউসুফ এম ইসলাম, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের (আইআইএস) পরিচালক আবু তাহেরসহ অনেকে।
আলোচনা সভার আয়োজন করে ডিআইইউ আইআইএস। ‘ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ অন এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১২ জন প্রতিষ্ঠিত শিল্পোদ্যোক্তা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সফল হওয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। এ উদ্যোগের দ্বিতীয় পর্ব ছিল গতকাল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া ১২ জনের বক্তব্য নিয়ে পরে একটি বই প্রকাশ করা হবে। একই সঙ্গে ওই ১২ জনের ওপর ১২টি প্রামাণ্যচিত্র নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে।