প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগের ওয়ার্ডগুলো পরিচ্ছন্ন রাখতে কিছু পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের প্রত্যেক সেবক-সেবিকা (নার্স) পালাক্রমে নিজ নিজ কর্তব্য পালনকালে (ডিউটি) সংশ্লিষ্ট ঝাড়ুদার দিয়ে সবগুলো ওয়ার্ডের মেঝে ধুয়ে জীবাণুনাশক ছিটিয়ে ভালোভাবে মোছাবেন। কর্তৃপক্ষের কাছে পালাক্রমে এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেবেন তাঁরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ‘ওয়ার্ডগুলো সব সময় পরিচ্ছন্ন রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’