প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল শহরে বিসিকের আয়োজনে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। বিসিক কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন ৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক বলরাম বিশ্বাস। জেলা বিসিকের উপব্যবস্থাপক এস এম এবাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জনতা ব্যাংকের কর্মকর্তা মো. অহিদুর রহমান, উদ্যোক্তা ভিক্টোরিয়া আক্তার ও ফিরোজা বেগম। ক্ষুদ্র উদ্যোক্তাদের শিল্পকারখানা পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা এ প্রশিক্ষণের লক্ষ্য।