প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ‘সাঈদী মুক্তি মঞ্চে’র অন্যতম এক উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আতিয়ার রহমান গাজী (৫০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রতাপনগর এলাকার লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হওয়ার পর এলাকা ছাড়েন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। গ্রামবাসী গতকাল হঠাৎ তাঁকে দেখে আটক করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ তৈরি করা হয়েছিল। আতিয়ার রহমান ছিলেন এর অন্যতম উদ্যোক্তা। তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার পাঁচ মামলা রয়েছে।