প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তির সহায়তায় আবহমান গ্রামবাংলা ও মানুষের আর্থসামাজিক উন্নয়নের চিত্র জনগণ ও বহির্বিশ্বের কাছে তুলে ধরতে কুষ্টিয়া জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব উল ফেরদৌস তিন দিনের এই কর্মশালার উদ্বোধন করেন। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচি এবং তথ্যসেবা বার্তা সংস্থা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।