উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দেড় হাজার দিনমজুর ও রিকশাচালকের মধ্যে গতকাল রোববার খাওয়ার স্যালাইন, বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হয়েছে। দাবদাহ থেকে দরিদ্র ব্যক্তিদের স্বস্তি দিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম আগামী ১ মে পর্যন্ত অব্যাহত থাকবে। গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। পরে সেখানে দিনমজুর ও রিকশাচালকদের প্রত্যেককে একটি খাওয়ার স্যালাইন, এক বোতল বিশুদ্ধ পানি ও এক প্যাকেট বিস্কুট দেওয়া হয়। বরিশাল অফিস