প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক-বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম সড়ক থেকে শোভাযাত্রা বের হয়। পরে সেন্ট ম্যাথিউস ইংলিশ মিডিয়াম স্কুলে কেক কেটে সভা শুরু হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিষ্ণুপদ রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার ও কলেজ অব খ্রিষ্টান থিওলজি, বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা সিবে ম্যান্ডাসমা।