উদয়চল ক্লাব মাঠে আন্ত একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরে ইকবাল রোড এলাকায় শুরু হয়েছে ‘উদয়চল আন্ত একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট’। উদয়চল ক্রিকেট ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের। ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড সোসাইটির সহায়তায় আয়োজন করা হয়েছে এই অনূর্ধ্ব-১২ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের। ম্যাচগুলো হবে ১৫ ওভারের।
একাডেমি ও ক্লাব সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে আয়োজন করা হয় উদ্বোধনী ম্যাচ। এতে অংশ নেয় গুলশান ইয়ুথ ক্লাব ও শেখ জামাল ক্রিকেট একাডেমি। টুর্নামেন্টে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে ১২টি দল অংশ নিচ্ছে। ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাব জয়লাভ করে।
চারটি ভাগে দলগুলোকে বিভক্ত করে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের। অংশগ্রহণ ফি ছিল পাঁচ হাজার টাকা। টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রীড়াবিদদের বয়স বিবেচনা করে খেলার নিয়মে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। প্রতি ওয়াইড বলে ধরা হয়েছে ২ রান কিন্তু এ ক্ষেত্রে বল সংখ্যা বাদ না দিয়ে গণনায় ধরা হবে। বাদ দেওয়া হয়েছে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) ব্যবস্থাও। পূজার বন্ধের পর প্রথম সপ্তাহেই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে স্মারক ক্রেস্ট ও খেলার উপকরণ।