উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ওবায়দুল হকের (৮৪) উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা। এক বিবৃতিতে তাঁরা বলেন, সাংবাদিকতার পাশাপাশি ওবায়দুল হক ভাষা আন্দোলন, চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনসহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএফইউজের সাবেক সহসভাপতি ওবায়দুল হক হূদরোগ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে শয্যাশায়ী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সাংবাদিক নেতারা আশা করছেন, ওবায়দুল হকের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বিবৃতিদাতারা হলেন: চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।