উন্নত দেশগুলোকে জিডিপির ০.৭ শতাংশ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উন্নয়নশীল দেশগুলোকে জিডিপির শতকরা শূন্য দশমিক ৭ ভাগ সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘এমডিজি রিভিউ ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রান আপ টু ২০১৫’ শীর্ষক মন্ত্রিপর্যায়ের বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।উন্নত রাষ্ট্রগুলো তাদের জিডিপির শতকরা শন্য দশমিক ৭ ভাগ সহায়তা উন্নয়নশীল দেশগুলোকে দেওয়ার যে অঙ্গীকার করেছে, তা তারা রক্ষা করছে না বলে পররাষ্ট্রমন্ত্রী অভিমত প্রকাশ করেন। তিনি উন্নত দেশগুলোকে তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান। তথ্য বিবরণী।